1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

চীনের সেই ‘গুপ্তচর বেলুন’ ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উড়তে থাকা চীনের ‘গুপ্তচার বেলুনটি’ বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে বেলুনটি ভূপাতিত করা হয়। এজন্য শনিবার দেশটির উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা উপকূলে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন উপকূলীয় তিনটি বিমানবন্দর বন্ধ করে রাখা হয়। একটি ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রে পড়ে যায়।
গত বৃহস্পতিবার প্রথম চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে দেখা যায়। বেলুনটি শনাক্তের পর মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, চীনের এই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে।
স্পর্শকাতর মার্কিন স্থাপনার ওপর দিয়ে চীনা বেলুন উড়তে দেখে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। রহস্যজনক বেলুনটিকে কী করা হবে সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র সন্দেহ করছে এটি ‘চীনা নজরদারি বেলুন’ এবং এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের দাবির পর শুক্রবার চীন দাবি করেছে, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য পাঠানো এ বেলুন পথ ভুল করে যুক্তরাষ্ট্রে গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূলত আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি যুক্তরাষ্ট্র গেছে। দেশটির আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি উড়ে যাওয়ার এ ঘটনার জন্য বেইজিং অনুতপ্ত।
দুই দেশের চলা উত্তেজনার মধ্যে নতুন করে বেলুনকাণ্ড যোগ হওয়ায় নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এর জেরে নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ