1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৮ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তার কোনো আগ্রহ নেই এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে। ‌ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন।  গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়।ট্রাম্প বলেন, জানুয়ারি মাসে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। বাণিজ্য চুক্তি তারা রক্ষা করেনি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না।ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক, তবে এই মুহূর্তে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চাই না।’মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চীনকে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটিদের ইউহানের ল্যাবরেটরিতে গিয়ে করোনা ভাইরাসের উৎস সম্পর্কে তদন্তের অনুমতি দিতে। তবে তা নিয়ে রয়েছে ধন্ধ।ট্রাম্প জানিয়েছেন, ‘আমরা যেতে চাইলে তারা মুখের ওপর না করে দিয়েছে। আমাদের সাহায্য চাই না। আমার মনে হয়েছে সেটা ঠিক আছে কারণ তারা নিশ্চয় জানে তারা কি করছে। এটা নয় বোকামো নয় ইচ্ছাকৃত।’এদিকে চীনা এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি যুক্তরাষ্ট্র রাজনীতিকীকরণ করবে না কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপড়েন চলছে এবং দু পক্ষই একে অপরের বিরুদ্ধে শাস্তিমূলক বাড়তি বাণিজ্য শূল্ক আরোপ করেছে। পরে অবশ্য একটু চুক্তি হয়েছে তবে তা নিয়েও স্বস্তিতে নেই দু’দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ