1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

চীনের কাছে ১৩ গোল হজম করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

এশিয়ান গেমসে নিজেদের অভিষেক ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে তারা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। চতুর্থ মিনিটে ঝোং জিয়াছির গোল দিয়ে শুরু হয় তাদের গোল উৎসব। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে চীনের খেলোয়াড়রা।

ঝোং জিয়াছি ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। চেন ইয়াং ১২ ও ১৮ মিনিটে, জোউ মেইরং ৩৮ ও ৫১ মিনিটে এবং চেন ইর ৪১ ও ৫৭ মিনিটে দুটি করে গোল করেন।

এ ছাড়া লি হং ১৩ মিনিটে, ঝাং ইং ২৭ মিনিটে, মা নিং ৩২ মিনিটে এবং ইয়াং লিউ ৩৬ মিনিটে একটি করে গোল করেন।

পুরো ম্যাচে চীনের গোলমুখে উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ করে তারা। ম্যাচের ৬০ মিনিটে বাংলাদেশের কণা আক্তার হলুদ কার্ডও দেখেন।

এর আগে পুরুষ হকি দলও এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে।

নারী দলের সামনে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। পুল ‘এ’-তে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২১ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে।

এবারের এশিয়ান গেমসে নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর।

এশিয়ান গেমসের ফলের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাই সমীকরণও জড়িত। আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকের মূল পর্বে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো খেলবে ২০২৮ এফআইএইচ অলিম্পিক বাছাই টুর্নামেন্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ