1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

চিলাহাটি আইকনিক ভবনের কাজ শেষ হবে জুনে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ Time View

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনার পর ভারত-বাংলাদেশের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে মিতালী এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে রেল যোগাযোগ সম্পন্ন হলেও স্টেশনের কাজ হয়নি। সেটি শুরু করেছি। গাজিপুরের হাইটেক পার্কের আদলে চিলাহাটি আইকনিক ভবন নির্মাণ হচ্ছে। আশা করছি আগামী জুনের মধ্যে এর কাজ শেষ হবে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আলাদা রেল মন্ত্রণালয় করেন। এরপর ভারতের সঙ্গে আমাদের আটটি ট্রানজেকশন পয়েন্টের সবগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে।

খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন যেটি আসা করছি আগামী জুনের মধ্যেই তা চালু হবে। সব পরিকল্পনা মাথায় রেখে কাজ করছি।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে অবকাঠামো গত নানা উন্নয়ন চিলাহাটিতে হয়েছে। পুরনো দশা কাটিয়ে আধুনিকায়ন করা হয়েছে। আইকনিক ভবনের কাজ সম্পন্ন হলে উত্তর অঞ্চলের মানুষ চিলাহাটি থেকে থেকে ভারতে যাতায়াত করতে পারবে। নীলসাগর এক্সপ্রেসের মত দিবাকালিন আরও একটি ট্রেন দেওয়া যায় কিনা সে পরিকল্পনা করছি।

এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদিবাড়ি প্রকল্প পরিচালক আব্দুল রহিমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ