1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

চিনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪৪ , আহত চার শতাধিক মানুষ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১৮৬ Time View

চীনের উত্তরাঞ্চলীয় তিয়ানজি শহরে বুধবার ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক মানুষ।fire_sm1_222786518-300x168

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বন্দরনগরী তিয়ানজিনের এক ‘বিপজ্জনক ও রাসায়নিক’ দ্রব্যের গুদামে এই বিস্ফোরণ ঘটেছে।বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে এখানে পর পর দুটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। এই বিস্ফোরণের ধাক্কা ছড়িয়ে পড়েছিল কয়েক কিলোমিটার দূরের এলাকাগুলোতেও।

সিনহুয়া’র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বিস্ফোরণে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার শ’র বেশি মানুষ। এদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৬ জন দমকল কর্মী। আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে শহরের হাসপাতালগুলো। শক্তিশালী এই বিস্ফোরণে বেশ কিছু ভবনও ধসে পড়েছে।

প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে যা বহু দুর থেকেও নজর কেড়েছিল। প্রথমে ভূমিকম্প হচ্ছে ভেবে বাইরে ছুটে গিয়েছিল ওই এলাকার আতঙ্কিত মানুষজন ।

বৃহস্পতিবার সকালেও ওই গুদামে আগুন জলতে দেখা গেছে। বিস্ফোরণের ফলে আশপাশের বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে তল্লাসি চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ