1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

চাদে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৩৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ১৯৯ Time View

চাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫১ জন। শনিবার লেক চাদ সীমান্তবর্তী শহর বাগা সোলাতে এ হামলার ঘটনা ঘটে। asdfasfতাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও কর্তৃপক্ষ এ ঘটনার জন্য নাইজেরিয়ার সন্ত্রাসী বাহিনী বোকো হারামকে সন্দেহ করছে।
সেনা মুখপাত্র কর্নেল আজিম আগৌনা বারামানদুয়া জানান, দুটি গ্রুপ এ হামলা চালিয়েছে। এ সময় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি জানান, নারী আত্মঘাতী হামলাকারীদের একটি গ্রুপ প্রথমে বাগা সোলার বাজারে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৬ জন নিহত হয়। পরে বাজারের কাছেই একটি শরণার্থী শিবিরে দ্বিতীয় গ্রুপটি আত্মঘাতী বোমা হামলা চালালে ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৩ জন সাধারণ মানুষ ও পাঁচ হামলাকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ