1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

‘চাকরিতে জটিলতা না থাকলে প্রাথমিক শিক্ষকদের যথাসময়ে পেনশন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬২ Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, প্রাথমিক স্তরে যেসব শিক্ষকের চাকরি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা নেই তাদের পেনশন যথাসময়ে মঞ্জুর করা হচ্ছে।

আজ সোমবার (১৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক স্তরে যেসব শিক্ষকের চাকুরি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা নেই তাদের অবসর ভাতা ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের চাকরি এবং বেতন ভাতা নির্ধারণজনিত সমস্যার কারণে তারা অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমাদান বা ফেরত দিয়ে তাদের পেনশন নিচ্ছেন না।

প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, প্রাথমিক শিক্ষার মাঠ প্রশাসন দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সব অবসর ভাতা মঞ্জুর করে। পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়, অধিদফতর ও জেলা পর্যায়ে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ