1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা পাকিস্তানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৬০ Time View

ভারতের সফল চন্দ্রাভিযানের পর এবার চাঁদে যাওয়ার ঘোষণা দিলো পাকিস্তান। ২০২২ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এর সব প্রক্রিয়া শেষ হবে বলে জানান দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

‘ডন’ নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চাঁদে মানুষ পাঠানোর জন্য এরইমধ্যে পাকিস্তানের বিমানবাহিনী গবেষণা থেকে শুরু করে সব ধরনের কাজ শুরু করেছে। ৫০ জন পাইলটকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এর মধ্য থেকে ২৫ জনকে বাছাই করে পরবর্তীতে ১০ জনকে চূড়ান্ত বাছাই করে চন্দ্রাভিযানে পাঠানো হবে।

এ বিষয়ে চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান ফাওয়াদ চৌধুরী। চীনের কাছ থেকে কারিগরি সহযোগিতা নেয়া হলেও নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনায় চাঁদে লোক পাঠাবে পাকিস্তান।

গত সপ্তাহে চন্দ্রযান-দুই নামের একটি রকেট পাঠায় ভারত। দেশটির সফল চন্দ্রাভিযানের পরই এমন ঘোষণা দিল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, ভারতের চন্দ্রাভিযানে ঈর্ষান্বিত হয়েই এমন উদ্যোগ নিতে শুরু করেছে ইসলামাবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ