1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০১৪
  • ১১১ Time View

uribeএক সময় বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির স্বীকৃতি পাওয়া মেক্সিকার ম্যানুয়েল উরিবে (৪৮) সোমবার মারা গেছেন।

হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্বাভাবিক হৃৎস্পন্দন ও পায়ের ফ্লুইড কমে যাওয়া সংক্রান্ত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অস্বাভাবিক হৃৎস্পন্দনের কারণে গত ২ মে উরিবেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার যকৃতেও সমস্যা ছিল।

সর্বাধিক ৫৯৭ কিলোগ্রাম (১,৩১৬ পাউন্ড) ওজন নিয়ে ২০০৭ সালে বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান উরিবে।

শরীরের অস্বাভাবিক ওজনের কারণে দীর্ঘদিন ধরে চলাফেরা করতে পারতেন না উরিবে। গত এক বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মন্তেরিতে নিজবাড়িতে বিছানা নেন তিনি।

তবে কঠোর পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে সম্প্রতি ওজন কমিয়ে ৩৯৪ কিলোগ্রামে (৮৬৭ পাউন্ডে) নামিয়ে আনেন উরিবে। এতে সবচেয়ে মোটা ব্যক্তির স্বীকৃতি হারালেও ক্রমশ স্বাভাবিক জীবনের দিকে এগোনোর স্বপ্ন দেখতে শুরু করেন তিনি!

২০০৮ সালে ক্লাউডিয়া সলিস নামে এক নারীকে বিয়েও করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ