1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ

চলে গেলেন টালিউড অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫
  • ২৪৮ Time View

৪ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত কলকাতার টিভি পর্দা 9এবং জনপ্রিয় মঞ্চ অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পীযূষ।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নৃত্যশিল্পী মালবিকা সেনকে নিয়ে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে যাওয়ার সময় সাঁতরাগাছি সেতুতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর জখম হন। পীযূষের গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। মালবিকাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত হন পীযূষ। ডান হাত, ডান পা এবং বুকের ডানদিকের পাঁচটি পাঁজর ভেঙে গিয়েছিল। মারাত্মক চোট ছিল মুখের দু’পাশে ও কপালে। বেলভিউ নার্সিং হোমের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট তপন সরকারের নেতৃত্বে চিকিৎসকদের একটি বোর্ড গত চার দিন ধরে তার চিকিৎসা করছিল। গত ৪ দিন ধরেই তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক।
প্রায় দুই দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন পীযূষ। হেমেন্দ্র কুমার রায়ের ‘আবার যখের ধন’ সিরিয়াল দিয়ে নিজের অভিনয়যাত্রা শুরু করেছিলেন তিনি। এর পর একে একে ‘জন্মভূমি’, ‘সোনার হরিণ’, ‘মেঘের পালক’, ‘আঁচল’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন পীযূষ। বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন তিনি।
১৯৬৫ সালে ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা পীযূষ পাকাপাকিভাবে কলকাতায় বসবাস করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এই অভিনেতা ভাল ফুটবলও খেলতেন। পীযূষ ও স্ত্রী পামেলা গঙ্গোপাধ্যায়ের এক ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ