1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৬০ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের রেশ কাটতে না কাটতেই ফের ব্যস্ততা বাংলাদেশের সামনে। পাঁচটি টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল।

আজ বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি। পাঁচ টি-টোয়েন্টির এক সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। অস্ট্রেলিয়া সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের আগে আগামী ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ব্ল্যাকক্যাপসরা।

তবে আগস্টে বাংলাদেশে এলেও সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড প্রথম মাঠে নামবে আগামী ১ সেপ্টেম্বর। আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে মাঠে।

তবে করোনাকালীন বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের জন্য ২৪ আগস্টই বাংলাদেশে চলে আসবে কিউইরা। পরে তিনদিনের রুম কোয়ারেন্টিন করে নামবে অনুশীলনে।

দেখে নিন নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

২৯ আগস্ট – প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)
১ সেপ্টেম্বর – প্রথম টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৩ সেপ্টেম্বর – দ্বিতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৫ সেপ্টেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি (শেরে বাংলা)
৮ সেপ্টেম্বর – চতুর্থ টি-টোয়েন্টি (শেরে বাংলা)
১০ সেপ্টেম্বর – পঞ্চম টি-টোয়েন্টি (শেরে বাংলা)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ