1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বৃষ্টিতে বন্ধ খেলা দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ

চট্টগ্রাম সিটিতে ভোট ফেব্রুয়ারির মধ্যে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৭ Time View

আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব, করোনা পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। গত ৫ আগস্ট সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকের মেয়াদ ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১৮০ দিন পূর্ণ হবে।

ইসি সচিব বলেন, নির্বাচন যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল সেখান থেকেই আবার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ যেসব বৈধ প্রার্থী ছিলেন তাঁরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন করে কাউকে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

ইসি সচিব আরো বলেন, কেউ যদি মারা যান তবে ওই পদে পুনরায় তফসিল দিতে হবে। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের মতোই মনোনয়নপত্র দাখিল বা ফাইলসহ সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ