1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

চকের ঐতিহ্যবাহী ইফতার বাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৫৩ Time View

ঐতিহ্য আর খানদানি ইফতারি মানেই পুরান ঢাকার ইফতার সামগ্রী। মোগল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার এসব ইফতারি কালক্রমে ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়লেও এখনো স্বাতন্ত্র্য বিদ্যমান পুরান ঢাকাতেই। সেই আয়োজন ঘিরেই আজ শুক্রবার প্রথম রমজানে ভোজন রসিক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।

তাই প্রথম রোজায় দুপুর থেকেই বিক্রেতাদের হাঁক-ডাক আর ক্রেতাদের উপস্থিতিতে সরগরম চকবাজারের ইফতার বাজার।তবে সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা কাঁদা-পানির বিড়ম্বনায় পড়তে হয়েছে ইফতারি নিতে আসা ক্রেতাদের।

প্রতি বছরের মতো এবারও সরগরম হয়ে উঠেছে পুরান ঢাকার চকবাজার, নাজিমউদ্দিন রোড, চক সার্কুলার রোড, নর্থ সাউথ রোড, শাহী মসজিদ রোডসহ বিভিন্ন এলাকা। তবে আজ সকাল থেকেই বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হবে এসব এলাকার ইফতারি ব্যবসায়ীদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ