1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ঘুষের অভিযোগে জাতিসংঘের সাবেক সভাপতি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ১৮৫ Time View

যুক্তরাষ্ট্র জাতিসংঘ সাধারণ পরিষদের একজন সাবেক সভাপতির বিরুদ্ধে এক চীনা asd8fagshjd'ধনকুবেরের কাছ থেকে মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগ এনেছে। যার বিরুদ্ধে এই ঘুষের অভিযোগ তার নাম জন অ্যাশ অ্যান্টিগা। তিনি বার্বুডার প্রতিনিধি হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন। জন অ্যাশের বিরুদ্ধে ১৩ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পুলিশ গতকাল মঙ্গলবার আরো পাঁচজনের সাথে তাকেও গ্রেপ্তার করেছে ।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জন অ্যাশের বিরুদ্ধে ১৩ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ এনেছেন নিউ ইয়র্কের প্রসিকিউটররা। ওই অর্থ তিনি নিয়েছিলেন চীনা আবাসন নির্মাতা কোম্পানি এনজি ল্যাপ সেং-কে সরকারি কাজ পাইয়ে দেয়ার মাধ্যমে। জন অ্যাশ জাতিসংঘের নাম ভাঙিয়ে লাভের ব্যবসা খুলে বসেছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এ অভিযোগ ওঠায় তিনি হতবাক, উদ্বিগ্ন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাটর্নি প্রিট ভারারাকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, রোলেক্স ঘড়ি, একটি বাস্কেটবল কোর্ট আর দামি স্যুটের বিনিময়ে জন অ্যাশ নিজেকে এবং যে আন্তর্জাতিক সংস্থার তিনি নেতৃত্ব দিয়েছেন, তাকে বিক্রি করে গেছেন। এসব ঘটনা অ্যাশ ঘটিয়েছেন ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে, যার মধ্যে দু’বছর তিনি সাধারণ পরিষদের সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ