1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি পাচ্ছেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিতে যাচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।

এ বছরের ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এই উপাধি দেয়া হবে। আর তাই সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

গণভবনে বুধবার সকালে সরকারপ্রধানের সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি প্রফেসর আখতার হোসেন।

সর্বসম্মতিক্রমে এই উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়ায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় নিজেদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির সভাপতি।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন হলো ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন। ডায়াবেটিসে আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে এই বিশ্ব সংগঠনটি। ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিস সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ