1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

গ্রিড বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৭ Time View

বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে ব্যবস্থাপনার ব্যর্থতা দায়ী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই ব্যাপারে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, তাদের দু একদিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে।
শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তদন্ত প্রতিবেদন এখনো লিখিতভাবে পাইনি। জানা গেছে, গ্রিড বিপর্যয়ের পেছনে মানুষের গাফিলতি একটি কারণ হিসেবে এসেছে। বিদ্যুৎ বিভাগকে নামগুলো জানাতে বলেছি। পেলে রোববার বা সোমবারের মধ্যে সকলকে চাকরিচ্যুত করবো এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।
তিনি জানান ,পিডিবি, ডিপিডিসি, ডেসকো এবং জাতীয় লোড ডেসপাস সেন্টারের সমন্বয়ের অভাবে জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে।
গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ