1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

গ্যাস পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আজ সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব।
সচিব জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আর্থিক আয়-ব্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভা বৈঠকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট চলছে। স্বাভাবিক কারণেই বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এই অবস্থায় সরকার ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্বতা সাধন নীতি অবলম্বন করেছে। কোথাও যেন অপচয় না হয় সে ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। সেই ধারাবাহিকতায় এবার আয়-ব্যয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার সিদ্ধান্ত নিলো মন্ত্রিপরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ