1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

গোয়ায় জনসম্মুখে আনুশকা-বিরাটের প্রেম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্কটা যেন জোয়ার-ভাটার মতো! কখনও কাছাকাছি আসার জন্য তারা খবরের শিরোনামে আসেন দ্বৈতভাবে। আবার মাঝে মধ্যে দু’জনার দুটি পথ দু’দিকে বেঁকে যাওয়ার গুঞ্জনও শোনা যায়।

ভক্ত ও সংবাদমাধ্যমের সঙ্গে লুকোচুরি কম হয়নি। আশার কথা হলো, আনুশকা ও বিরাট আবার একত্র হয়েছেন। ভারতের গোয়ায় একসঙ্গে দিওয়ালি উদযাপন করেছেন এই কপোত-কপোতি। শহরটির বিভিন্ন আয়োজনে তাদেরকে দেখা গেছে। একসঙ্গে আইএসএল ম্যাচ দেখেছেন।

দলটির সহ-মালিক বিরাট। তাই তিনি পরেন এফসি গোয়ার জার্সি। এ সময় আনুশকাকে পাওয়া গেলো সাদা ও সোনালির মিশেলে বানানো সালোয়ার-কামিজে। একে অপরের পাশাপাশি বসে হৈ চৈ করে এফসি গোয়াকে সমর্থন জানানোর সময় তারা ক্যামেরাবন্দি হয়েছেন।

ভারতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন বিরাট। অন্যদিকে নিজের অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণায় ব্যস্ততা ছিলো আনুশকার। অবশেষে একসঙ্গে কাটানোর জন্য সময় বের করতে পেরেছেন তারা। লোকে তাদের আদুরে স্বরে ডাকে ‘বিরাশকা’।

অনেকদিন পর আনুশকা ও বিরাট একসঙ্গে জনসম্মুখে বের হলেন। তারা এক ভক্তের সঙ্গে সেলফিও তোলেন। দিনের শেষে দু’জনে মিলে রাতের খাবার খেয়েছেন দুই অঙ্গনের এ দুই তারকা। প্রেমিকের সঙ্গে সময় কাটানোর সময়ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দারুণ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন আনুশকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ