1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

গেন্ডারিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৪৯ Time View

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম জাকির হোসেন রেজাউল। তিনি পাতিলের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যান।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গেন্ডারিয়া থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বেলা সোয়া ২টার দিকে ওই ব্যবসায়ীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে আসে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান জাগো নিউজকে জানান, একদল দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। মুখোশ পরে আসায় তাদের কাউকে কেউ চিনতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ