1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৩৫ Time View

18গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, সকাল ৭টার দিকে কারখানা ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছানোর আগে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং কাজে অংশ নেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের কারণ ও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ