1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

গরু চোরাচালান বন্ধ হলেই সীমান্ত হত্যা বন্ধ হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ২৭৭ Time View

বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি মনে করে, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে গরু আনার সঙ্গে সীমান্ত হত্যাকাণ্ডের একটি সম্পর্ক আছে।fsdgfsg

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বিবিসিকে বলছেন, গরু চোরাচালান বন্ধ হলেই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে।

ভারতের কড়াকড়ির কারণে সীমান্ত দিয়ে গরু আসা অনেক কমে গেছে উল্লেখ করে জেনারেল আহমেদ বলেন, ‘বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) চায় এটা যেন আরো কমে যায়। গরু আনতে বাংলাদেশের কেউ যেন সীমান্ত অতিক্রম না করে সেই বার্তা আমি দিতে চাই।”

সম্প্রতি অবৈধ পথে বাংলাদেশে গরু প্রবেশে কড়াকড়ি আরোপ করে ভারত। এর পর থেকেই বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যায়।

এমন প্রেক্ষাপটে রোববার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, বাংলাদেশে গরুর দাম বেড়ে যাওয়ায় তিনি খুশি।

দীর্ঘদিন ধরে একটি অভিযোগ প্রচলিত আছে, সীমান্ত দিয়ে অবৈধ এই গরু-বাণিজ্যে বিএসএফ ও বিজিবির এক শ্রেণীর অসাধু সদস্য জড়িত।

আজিজ আহমেদ বলেন, “বিজিবির কেউ যদি গরু কিংবা অন্য কোনো ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকে, তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ চাকরিচ্যুতির হুঁশিয়ারি দেয়া আছে। এই অপরাধে আমি বিজিবির বহু সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ