1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ১০১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৯ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১১১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৯৮ জন। এ ছাড়া এ সময়ের মধ্যে ৩৯২ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সবচেয়ে বেশি ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯ জন ভর্তি হয়েছেন। এ সময়ে বাগেরহাটে ২৫ জন, যশোরে ১৭ জন, মেহেরপুরে ৯ জন, কুষ্টিয়ায় ৬ জন এবং সাতক্ষীরা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও নড়াইলে তিনজন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ৬ হাজার ৭২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বাগেরহাটে ২ হাজার ১২৩ জন, যশোরে ১ হাজার ৫৫৫ জন, নড়াইলে ৫৭৪ জন, সাতক্ষীরায় ৪৬৭ জন, ঝিনাইদহে ৪২১ জন, কুষ্টিয়ায় ৩৮৩ জন, মাগুরায় ৩৫০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৮ জন, মেহেরপুরে ২৯৮ জন এবং চুয়াডাঙ্গায় ১৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ