1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

খুলনায় ফরটিক্স স্কট হার্ট হাসপাতালে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২১৩ Time View

খুলনার বেসরকারি বিশেষায়িত ফরটিক্স স্কট হার্ট হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 1আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর এ-১৭ নম্বর সোনাডাঙ্গাস্থ এম এ মজিদ সরণীর সাততলা ভবনের তৃতীয় তলার আইসিইউতে এ আগুন লাগে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ১৪জন রোগীকে পার্শ্ববর্তী গাজী মেডিকেল কলেজ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ইউপিএস থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় হাসপাতালে অবস্থানরত রোগী ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দ্রুত হাসপাতালের কেবিন থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বদরন্ডল আলম জানান, অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ