1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

খুলনার ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুলাই, ২০১২
  • ১৪৯ Time View

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা বিভাগের ১০ জেলায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এ ধর্মঘট ডেকেছেন।

এতে এ অঞ্চলের সব  রুটের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর এ ১০ জেলার কোনো বাসস্ট্যান্ড থেকে গাড়ি ছাড়েনি।  ফলে  এসব এলাকার হাজার হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসস্ট্যান্ডে  আয়শা বেগমের (৭০) নামে এক যাত্রী বাংলানিউজকে জানান,  যশোরে তার স্বামী অসুস্থ। দেখার মতো কেউ নেই। এ দিকে তিনি খুলনা বেড়াতে এসে পরিবহন ধর্মঘটের কারণে আটকে গেছেন।

আয়শা বেগমের মতো  পরিবহনের অভাবে শিল্পনগরী খুলনা, মংলাসহ জেলা উপজেলা পর্যায়ের চাকরিজীবী ও শ্রমিকদের অনেকেই গন্তব্যে যেতে পারেননি।

খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম বক্স দুদু বাংলানিউজকে জানান, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন, যাত্রী ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত  এ ধর্মঘট অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ