1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদির তুলনায় আমরা কিচ্ছু না, দয়া করে তারা আমাদের কথা শোনে: ধর্মমন্ত্রী রাজনৈতিক দলে সুশাসনের ঘাটতি, বাড়ছে পেশিশক্তির প্রভাব: টিআইবি খুলনায় হত্যা ও মাদকের আসামিকে কুপিয়ে খুন বিএনপি ক্রসফায়ার দেয়া শুরু করলে, ওদের লোককেই আগে দিতে হবে: হাসনাত আব্দুল্লাহ অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব ইন্টারপোলের ‘জীবাণু সন্ত্রাস’ সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই

খুনি জিয়ার মুখোশ উন্মোচন করতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৯২ Time View

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেন, বাঙালি জাতি অনেক কেঁদেছে,আর কাঁদতে চায় না। বঙ্গবন্ধু’র খুনিদের মুখোশ উন্মোচন করতেই হবে। আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই খুনির নাম জিয়াউর রহমান। এই খুনির মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিসমূহ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা কখনো আপোষ করে নাই, বেইমানি করে নাই,পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পায় নাই, মাথা নিচু করে নাই। সে শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।

তিনি আরো বলেন, খুনি জিয়াউর রহমানের বিচার হবেই, কারণ আমাদের মা’র নাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এই আস্থা ও বিশ্বাস আমাদের আছে। খুনির মুখোশ উন্মোচন করাই আমার শপথ ও অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্য সচিব মকবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। এছাড়া চলচ্চিত্র প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ