1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় বৈঠক করল মেডিক্যাল বোর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৯০ Time View

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় শুক্রবার মেডিক্যাল বোর্ড বৈঠক করেছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক হয় বলে জানিয়েছেন লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
লন্ডন যাওয়ার পরই হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ডা. মামুন জানান, মেডিক্যাল বোর্ডের বৈঠকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক ছাড়াও জন হপকিন্স ও বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।

চিকিৎসকরা জানান, মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছে। এর ভিত্তিতে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সাংবাদিকরা খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে জানতে চান। জবাবে তিনি তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ