1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা বোর্ডের সঙ্গে ‘ওপেন ডিসকাশন’ জরুরি মনে করেন অধিনায়ক ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ৪০০ ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন মেঘনাঘাটে জাতীয় গ্রিডে কারিগরি ত্রুটি, ঢাকা-চট্টগ্রাম-সিলেটে বিদ্যুৎ বিভ্রাট কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ, শ্রমিক বিক্ষোভে ১২ কারখানা ছুটি ৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয়

খাদ্যের নিশ্চয়তা না থাকলে পুষ্টি মিলবে না : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৮২ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পুষ্টি আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এক সময় আমাদের দেশে খাদ্যাভাব ছিল; দেশে কৃষি, শিল্প, অবকাঠামোর অভাব ছিল; বিদ্যুতের অভাব ছিল। স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের পুষ্টি চাই। পুষ্টি পেতে হলে খাদ্য দরকার। খাদ্যের নিশ্চয়তা না থাকলে পুষ্টি মিলবে না। আমাদের কৃষি বিভাগ খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করেছে।
আজ বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। আমাদের গড় মাথা পিছু আয় ২ হাজার ৭০০ ডলারের কিছু বেশি। যেটা বিএনপি সরকারের আমলে ছিল ৬০০ ডলারের মতো। যেহেতু মানুষের আয় বেড়েছে সেহেতু ক্রয় ক্ষমতাও বেড়েছে। মানুষ পুষ্টির নিশ্চয়তা পাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে দেশের মানুষ পুষ্টি পাবে। শুধু তাই না, আমরা সবজি, ফল, মাছ উৎপাদনে প্রথম সারিতে আছি। কিন্তু এই খাদ্য মানুষের কাছে পৌঁছাতে হবে, খেতে হবে। তার জন্য মানুষের অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
এ সময় মন্ত্রী ফাস্ট ফুড কমিয়ে ব্যালেন্সড ফুড গ্রহণে সচেতনতা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, যারা পুষ্টি নিয়ে কাজ করেন তাদের আহ্বান জানাব, সচেতনতা বৃদ্ধি করুন। আজ ফাস্টফুড খেয়ে ছেলেমেয়েরা স্থূলতায় ভুগছে। ডায়াবেটিস, ব্লাড প্রেসার বাড়ছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
আলোচনা সভায় আরও ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ