1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

কয়েক সেন্টিমিটারের জন্য মৃত্যু থেকে রক্ষা মালালার: চিকিৎসক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ অক্টোবর, ২০১২
  • ১৫১ Time View

জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় গুলিবিদ্ধ পাকিস্তানি কিশোরী (১৪) মালালা ইউসুফজাই মাত্র কয়েক সেন্টিমিটারের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে।

ব্রিটেনের বার্মিহামে কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেভ রোসার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মালালা প্রথমবারের মতো উঠে দাঁড়াতে পারলেও সে এখনো মারাত্মক অসুস্থ। শ্বাস-প্রশ্বাস সহজ করতে নাসারন্ধ্রের ভেতর দিয়ে একটি টিউব (নালা) ঢোকানোর ফলে তার পক্ষে কথা বলা সম্ভব না হলেও সে লিখে যোগাযোগ করতে পারছে।

তিনি বলেন, “মস্তিষ্ক ঘেঁষে তাকে ছোড়া বুলেটটি বিদ্ধ হয়েছে। কয়েক সেন্টিমিটারে দূরত্বে সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে।” গুলিবিদ্ধ হওয়ার কারণে তার শ্বাসনালী ফুলে ওঠে, এতে তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। এ অবস্থায় নাসারন্ধ্র দিয়ে টিউব (ট্রাকেওটমি) ঢোকানো হয়।

ড. রোসার সতর্ক করে বলেন, মালালার পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা থাকলেও সে এখনো বিপদমুক্ত নয়। তিনি জানান, তবে মালালা বুঝতে পেরেছে কেন তাকে পাকিস্তান থেকে ব্রিটেনে নিয়ে আসা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ মালালার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে একটি খেলনা ভালুক আঁকড়ে আছে।

গত ৯ অক্টোবর সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালার স্কুলবাসে হামলা চালিয়ে তাকে গুলি করে তালেবান জঙ্গিরা। পেশোয়ার ও রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে এখন যুক্তরাজ্যে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ