1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : নিহত ১০, সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার লোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ১৪২ Time View

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে বাধ্য হয়ে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে দাবানল ছড়িয়ে পড়ার পর ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছে।
ক্যালিয়োর্ণিয়ার গভর্ণর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্ণর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।
খবরে বলা হয়, এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দু’জন ও মেনডোসিনোতে একজন মারা গেছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, এলাকায় হাজার হাজার একর ভূমিতে আগুন জ্বলছে। এতে অনেকের দগ্ধ ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ক্যালিফোর্ণিয়ার বন ও অগ্নি প্রতিরোধ বিভাগের প্রধান কিম পিমলট বলেন, প্রায় ১ হাজার ৫শ’ ঘরবাড়ি ইতিমধ্যে আগুনে পুড়ে গেছে।
খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানায়, ইতোমধ্যে দাবানলে প্রায় ৭৩ হাজার একর এলাকা পুড়ে গেছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ