1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬৮ Time View

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
এদিকে উদ্ধারকারী দল এ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানলে যারা প্রাণ হারিয়েছে তাদের লাশ উদ্ধারে শিকারি কুকুরকে কাজে লাগিয়েছে।
রোববার শুরু হওয়া এ দাবানল প্রচন্ত বাতাসের কারণে ক্যালিফোর্নিয়ার ওয়াইন কাউন্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
এছাড়া এ দাবানলে ইতোমধ্যে ১ লাখ ৯০ একর ( ৭৬ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে।
দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৮ হাজার কর্মী কাজ করে যাচ্ছে। তবে দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। সেখানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কোন লক্ষণও দেখা যাচ্ছে না।
খবরে বলা হয়, প্রচন্ড বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ