1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঝড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৫ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুক্রবার কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে কয়েকশ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের সময় একটি গাছ উপড়ে বৈদু্যুতিক তারের ওপর পড়লে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। লস অ্যাঞ্জেলেস রিভারের কাছে কয়েকজন লোক আটকা পড়ে। তাদেরকে নৌকায় করে উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ঝড়ে প্রায় দেড়শ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নগরীর অনেক মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে ৬৪টি ফ্লাইট বাতিল ও ২৬৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এদিকে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে। এখানে পাঁচ বছর ধরে টানা খরা চলছিল। চলতি শীত মৌসুমে রাজ্যটিতে বেশ কয়েকটি ঝড় আঘাত হেনেছে।
সর্বশেষ ঝড়ের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মূলত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলেই এতে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। তবে অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চল থেকে সান ফ্রান্সিসকো বে এরিয়া পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
ভূমিধসের আশঙ্কায় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে অবস্থিত সান গ্যাব্রিয়েল মাউন্টেইনসের পাদদেশের দুয়ার্তে নগরীর বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে অবস্থিত ক্যামারিল্লো স্প্রিংসের কিছু বাসিন্দাদের ওপর অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ