1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৭ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ। শনিবার ( ২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বৈশ্বিক এই টিকাজোট বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। সে হিসেবে ৬ কোটি ৮০ লাখ ডোজের পরিবর্তে কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ।

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে এ পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে রয়েছে মডার্নার ৫৫ লাখ, সিনোফার্মের ৪০ লাখ, অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ও ফাইজারের ১১ লাখ টিকা।

দরিদ্র দেশগুলোতে টিকাদান নিশ্চিতের বৈশ্বিক জোট গ্যাভি এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ১৯০ কোটি টিকা বিতরণ করতে চায়। আর

সিনোফার্ম ও সিনোভ্যাক মিলিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ ১০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ডোজ করোনার টিকা কিনছে। চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ওই টিকা পাঠাতে চায়। এরই মধ্যে কেনাকাটার চুক্তির বিষয়গুলো চূড়ান্ত হয়ে গেছে। এ মাস থেকে টিকার চালান বাংলাদেশে পাঠানো শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ