1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

কোটালীপাড়া জনসভা মঞ্চে শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৩ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়ার টিটি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূরদূরান্ত থেকে আসা নেতা-কর্মীরা দলীয় স্লোগানের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনে জয়ধ্বনি তুলেছেন।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী কোটালীপাড়ার ভাঙ্গারহাটের টিটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। তার সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চারপাশ স্লোগানে মুখর হয়ে ওঠে।
আজ সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে থেকে পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। তবে এখনো দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলে আসছেন। দলীয় নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মাঠ। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কী বার্তা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনসভাস্থলে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তা শোনার জন্য অপেক্ষার প্রহর গুণছেন গোপালগঞ্জবাসী ।
দীর্ঘ সাড়ে চার বছর পর নিজ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তিনি জনসভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ