1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

কুমিল্লায় লুট হওয়া চাল কালীগঞ্জে উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ১৪২ Time View

কুমিল্লার বুরিচং উপজেলায় ট্রাক থেকে লুট হওয়া চাল গাজীপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকার একটি চালের গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়। এ সময় চাল লুটের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

ব্যবসায়ী প্রদীব কুমার সাহা জানান, তিনি কুমিল্লার বুরিচং উপজেলায় পাইকারী চালের একজন বড় ব্যবসায়ী। চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে তিন ট্রাক চাল কিনেন। ২১ মার্চ ওই চালের চালান কুমিল্লায় আসলে রাস্তায় বুরিচং উপজেলায় চালগুলো লুট হয়। এ ব্যাপারে ওই দিন রাতেই বুরিচং থানায় একটি মামলা (নং ৩১) দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক, মো. মুজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বাঘারপাড়া এলাকার একটি চালের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে কুমিল্লার বুরিচং থেকে লুট হওয়া ১২ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫ কেজি ওজনের ১৮০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৬২ বস্তা চাল রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮৪ হাজার টাকা।

তিনি আরো জানান, অভিযানকালে গোডাউনের মালিক ও ওই মামলার এজাহারভুক্ত আসামি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মতিউর রহমান এবং তার সহযোগী কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে সেলিম শাহনেওয়াজকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটকদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ