1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

কুমিল্লার ঘটনায় জড়িতদের শিগগির বিচারের আওতায় আনা হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৪ Time View

কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, সে প্রশ্ন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত খুব শিগগিরই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালায় মুক্তিযুদ্ধবিষয়ক ডকু-ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি এ ঘটনার কারণে যারা ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সেরকম ঘটেনি।

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরের সঙ্গে জড়িয়ে পড়ছেন তাদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ