1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ Time View

কুমিল্লায় সক্রিয় আন্তজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ১৩টি আধুনিক মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার বাসিন্দা ফাহিমা আক্তার (১৯)।

অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনবহুল বাজার ও বড় বড় বিপণিবিতানগুলোতে নারী চোর চক্রের সদস্যরা ছদ্মবেশে সক্রিয় হচ্ছে—এমন গোপন সংবাদ পাওয়া যায়। চক্রটি কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। এমনকি অপরাধ সংঘটনের সুবিধার্থে তারা সুনির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে বাসা ভাড়া নিয়ে অবস্থান করত।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে এই পাঁচ নারী সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য। দেশের বিভিন্ন জেলার থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় নতুন করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ