1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

কিয়েভে রাতভর রুশ ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৬৭ Time View

ইউক্রেনের কর্নেল জেনারেল ও কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘কিয়েভের উপর আরেকটি শত্রু আক্রমণ। এই মুহুর্তে সম্ভাব্য হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোন তথ্য নেই।’ খবর টিআরটির
প্রত্যক্ষদর্শীরা প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কিয়েভ, এর অঞ্চল এবং কেন্দ্রীয় ও পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল স্থানীয় সময় রোববার ভোররাতে প্রায় এক ঘন্টা বিমান হামলার সতর্কতার অধীনে ছিল।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরের সপ্তাহে ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সহযোগিতা এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা বলতে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনকে আতিথ্য দেবেন।
বুধবারের বৈঠক সম্পর্কে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, দুই নেতা ‘আমাদের ক্রমবর্ধমান নিরাপত্তা সহযোগিতা পর্যালোচনা করবেন এবং তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করবেন যে সুইডেনের যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে যোগদান করা উচিত।’
ক্রিস্টারসন এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আনন্দিত যে প্রেসিডেন্ট বাইডেন পরের সপ্তাহে ভিলনিয়াসে ন্যাটো সম্মেলনের আগে আমাদের একটি বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছেন। এই সফরের ফোকাস হবে সুইডেনের ন্যাটো যোগদানের দিকে।’
হোয়াইট হাউস বলেছে যে, বাইডেন এবং ক্রিস্টারসন ইউক্রেনকে সমর্থন করার অঙ্গীকার নিয়েও আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ