1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ

কিয়েভের কাছে গুলিতে নিহত মার্কিন সাংবাদিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৫২ Time View

যুদ্ধকবলিত ইউক্রেনে এক মার্কিন সাংবাদিক গুলিতে নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের বাইরে ইরপিন শহরে তিনি গুলিতে নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রে নেবিতোভ বলেছেন, ব্রেন্ট রেনোড নামে ওই সাংবাদিককে রুশ সেনারা গুলি করে। এ সময় আহত আরও দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটাই ইউক্রেনের যুদ্ধের খবর সংগ্রহে নিয়োজিত প্রথম কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর খবর।

যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এর ইস্যু করা পরিচয়পত্রসহ রেনোডের ছবি অনলাইন মিডিয়ায় প্রচারিত হচ্ছে। তবে এক বিবৃতিতে রেনোডের মৃত্যুতে দুঃখ প্রকাশ করার পাশাপাশি পত্রিকাটি বলেছে, তিনি ইউক্রেনে নিউ ইয়র্ক টাইমস এর হয়ে কাজ করছেন না।

এতে বলা হয়, ব্রেন্ট রেনোড সর্বশেষ নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য কাজ করেছিলেন ২০১৫ সালে। তিনি ইউক্রেনে যে পরিচয়পত্র বহন করছিলেন তা কয়েক বছর আগে ইস্যু করা হয়েছিল। ইউক্রেনে রেনোড কোন প্রচারমাধ্যমের জন্য কাজ করছিলেন তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ