1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কাল বেসরকারিভাবে আসছে আরও ১৫ লাখ ভ্যাকসিন: পরররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৪৮ Time View

ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিনের পাশাপাশি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেসরকারিভাবে আরও ১৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে ।

আজ বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বিদেশে কর্মসংস্থান তৈরি ও যৌথভাবে কৃষি কাজ’ নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ভাবে মোট ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে। ভ্যাকসিন আসার পরপরই আমরা কর্মসূচি শুরু করবো। ধারাবাহিকভাবে টিকা দান কর্মসূচি চলতে থাকবে।

সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ