1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

কারাগার থেকে জ্যাকুলিনকে সুকেশের নতুন চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০২ Time View

কারাগার থেকে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের উদ্দেশে চিঠি লিখলেন ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। জেল থেকেই জ্যাকুলিনের উদ্দেশে প্রেমের বার্তা দিয়েছেন প্রতারণার অভিযোগে কারাবন্দি সুকেশ। সেই চিঠিতে কি লিখেছেন সুকেশ তার প্রিয়তমার উদ্দেশে তা জানতে ভক্তরা মেতে উঠেছেন অন্তর্জালে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চিঠিতে জ্যাকুলিনকে সিংহলি ভাষায় ‘বম্মা’ সম্বোধন করেছেন সুকেশ, বম্মার অর্থ ‘সুন্দর পুতুল’। ইস্টার সানডের শুভেচ্ছা জানাতেই জেল থেকে প্রেমময় বার্তা পাঠিয়েছেন সুকেশ।

জ্যাকুলিনকে তিনি লিখেছেন, ‘আমার বম্মা, হ্যাপি ইস্টার। এটা তোমার প্রিয় উৎসব। ইস্টারের অনেক ভালোবাসা তোমাকে। আশা করছি, আগামী ইস্টার সানডে আমরা একসঙ্গে কাটাব। এই দুঃসময় খুব দ্রুত কেটে যাবে। আমি তোমার সঙ্গে এই দিনগুলো মিস করি। আমি তোমার মধ্যে সেই সুন্দর শিশুটিকে মিস করি। ‘তুমি কি জানো, তুমি কত সুন্দর? এই বিশ্বে তোমার চেয়ে বেশি সুন্দরী আর কেউ নেই। জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমরা সারা জীবন একসঙ্গে থাকব। তুমি আমার। আমাকে পাগলের মতো ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার আদুরে খরগোশ, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়া, এমন একটি মুহূর্ত নেই যে আমি তোমাকে নিয়ে ভাবি না এবং আমি জানি তুমিও আমাকে নিয়ে এভাবেই ভাবো। আমি জানি তোমার সবচেয়ে সুন্দর হৃদয়ে কী আছে। ১৯৯৪ সালের ‘ক্রিমিনাল’ সিনেমার গানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তু মিলে দিল খিলে, অর জিনে কো ক্যায়া চাহিয়ে’-এর নতুন সংস্করণ শোনার সময় আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবতাম। ভালোবাসি তোমাকে, এটা শুধুই ভালোবাসা নয়; ভেরি থানাম ভালবাসা, আমার জ্যাকি সুন্দর পুতুল। তার আইনজীবী অনন্ত মালিক কর্তৃক প্রকাশিত চিঠিটি পড়ে।’

প্রসঙ্গত, ২০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলার প্রধাস আসামি সুকেশ চন্দ্রশেখর। তার কাছ থেকে বিভিন্ন সময়ে মূল্যবান উপহার নিয়ে ফেঁসে গেছেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা থেকে তাদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। যদিও এ নায়িকা কখনও প্রেমের কথা স্বীকার করেননি।

তবে ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) দাবি, সম্পূর্ণ নিজ স্বার্থে অভিনেত্রী সুকেশের অতীত এবং পেশা সবকিছু জেনেশুনেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে ইডির কাছে জ্যাকুলিন স্বীকার করেন করেন, তিনি সুকেশের কাছ থেকে গুচির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতা, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছেন।

অন্যদিকে সুকেশ জানান, জ্যাকুলিনকে সাত কোটি টাকার গয়না দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী জ্যাকুলিনের বোনকে এক কোটি টাকা ধার দেওয়ার প্রস্তাব আর একটি বিএমডব্লিউ গাড়িও দিয়েছেন। জ্যাকুলিনের মাকে দিয়েছেন একটি পোর্শে, পরিবারের সবার ব্যবহারের জন্য একটি দামি ইতালিয়ান গাড়িও দিয়েছেন বলে দাবি করেছেন সুকেশ।

তবে আদালতে জ্যাকুলিন জানান, সুকেশ তাকে ধোঁকা দিয়েছেন। তার আবেগ নিয়ে খেলেছেন। তার জীবন নরক বানিয়ে দিয়েছেন, তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ