1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

কারাগারে মওদুদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৬৬ Time View

গুলশানে ৩০০ কোটি টাকার পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে গাজীপুরের কাশিমপুর কারাগারে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ।

ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের বাড়ি দখলের অভিযোগে মওদুদ আহমদ ও তার প্রবাসী ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক।

গত মঙ্গলবার দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ গুলশান থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে মওদুদকে গ্রেফতার দেখিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান এ আবেদন মঞ্জুর করেন। বিচারক ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মওদুদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ