1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ বা মাতব্বরি প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেছেন, আমাদের কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।
আজ রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
সেমিনারে পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে, এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করতো। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।
এম এ মান্নান বলেন, এ মুহূর্তে আমাদের প্রধান কাজ উন্নয়ন। পশ্চাৎমুখিতা থেকে বেরিয়ে এসে দক্ষতা বৃদ্ধির কাজের সময় এখন। দেরিতে শুরু করেছি আমরা। দুদিন আগেও বাংলাদেশ এটি ভুবুক্ষু জাতি ছিল। তবে এখন অভাবনীয় অর্জন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, সারা বিশ্ব এখন জিজ্ঞেস করে, কীভাবে এটি সম্ভব হয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে। আমরা পারি, আমরা পেরেছি, এ বার্তা ছড়িয়ে দিতে হবে এখন।
ইতিহাসের রাজা-বাদশাদের নাম জেনে কী লাভ, এমন প্রশ্ন রেখে তিনি কারিগরি শিক্ষায় আরও বেশি গুরুত্বারোপের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ