1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

কানের লালগালিচায় হেঁটে আলোচনায় ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০৯ Time View

বরাবরের মতো এবারও ফ্রেঞ্চ রিভারায় বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে অনেক তারকাই কানের রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লালগালিচায় হেঁটে আলোচনার জন্ম দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
বৃহস্পতিবার (১৮ মে) গভীর রাতে (বাংলাদেশ সময়ানুসারে) কানের রেড কার্পেটে দেখা মিলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নীল নয়না ঐশ্বরিয়া নিজের প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ওভার সাইজ হুড দেওয়া রুপালি-কালো চকচকে গাউন।
ঐশ্বরিয়ার এ লুকের বেশ কিছু ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, এ গাউনের কোমরের কাছে ঝুলছিল একটি বিশাল কালো রঙের বো। ওভারসাইজ পোশাকে মোটেই সাবলীলভাবে নড়াচড়া করতে সক্ষম হননি, যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয় তাকে। এ পোশাক সামলাতে ঐশ্বরিয়ার সঙ্গী ছিলেন দুই ব্যক্তি। তবে মুখের হাসি অটুট রেখেছিলেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।

ঐশ্বরিয়ার এই লুক দেখে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়ছেন না। একজন লিখেন, ‘ওই রকম অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে রেড কার্পেটে কেন?’ আরেকজন লিখেছেন, ‘বোরখা পরেছো নাকি? ওটা কী ধরনের পোশাক?’ কেউ কেউ আবার ঐশ্বর্যকে জাপানি পুতুল বলেও মন্তব্য করেছেন। যদিও নেটিজেনদের অনেকে তার প্রশংসা করছেন।
২০০২ সাল থেকে টানা কানের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বরিয়া। অভিষেকের বছর ‘দেবদাস’ সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বানসালী এবং শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। পরের বছর কানের জুরি বোর্ডের সদস্যা ছিলেন ঐশ্বরিয়া। তারপর থেকে একটি আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ডের প্রতিনিধ হিসেবে কানে অংশ নিচ্ছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ