1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

কানাডায় চীনা কূটনীতিক বহিষ্কার, বেইজিংয়ের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৭৭ Time View

আইনপ্রণেতাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে টরেন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। চীনা কূটনীতিক ঝাও ওয়েই কানাডীয় আইনপ্রণেতা মাইকেল চং’কে হুমকি দেওয়ার পরই এমন ঘোষণা দিলো দেশটি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার (৮ মে) এক বিবৃতিতে জানান, কানাডীয় আইনপ্রণেতা চীনে উইঘুরে সংখ্যাঘরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নিয়ে মন্তব্য ইস্যুতে চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করা হয়েছে।
কানাডীয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলিম সংখ্যালঘুদের প্রতি চীনের আচরণের সমালোচনা করা কানাডার আইনপ্রণেতাকে টার্গেট করার চেষ্টা করেছেন চীনা কূটনীতিক। এর জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিজেদের কূটনীতিক বহিষ্কারে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে অটোয়ার চীনা দূতাবাস। ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘চীন কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেবে।’
তবে কানাডা পরররাষ্ট্রমন্ত্রী জোলি হুমকি দিয়ে বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরণের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কানাডা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ