1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

কসবায় বিজিবির অভিযানে ১১৫ বোতল হুইস্কি উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১১৫ Time View

1598ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোরে উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব হুইস্কি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, ভোরে কসবা উপজেলার মঈনপুর বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে রাউতখোলা সীমান্ত এলাকায় বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৫ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ