1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

কলকাতার অভিনেত্রীর উপস্থাপনায় হাউজদ্যাট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৩৯ Time View

32বিপিএলের সব খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। বাঙালির এই ক্রিকেট উন্মাদনা আরো এক ধাপ বাড়িয়ে দিতে গ্রামীণফোন আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। নাম ‘গ্রামীণফোন হাউজদ্যাট’। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল।

প্রতিদিনের এই শোটি উপস্থাপনা করছেন কলকাতার অভিনেত্রী রোজা পারমিতা দে। গেল ১০ নভেম্বর থেকে প্রতিদিন বিপিএল খেলার শেষে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ক্রিকেট পাগল ৫৪জন প্রতিযোগী। অনুষ্ঠানের প্রতি পর্বে তিনজন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন। সেসব প্রতিযোগিদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন করে প্রতিযোগী উত্তীর্ন হচ্ছেন কোয়ার্টার ফাইনালে। এভাবে কোয়ার্টার ফাইনাল খেলবে ১৮ জন প্রতিযোগী। সেখান থেকে ৬ জনকে নিয়ে শুরু হবে সেমিফাইনাল রাউন্ড।’

Paromita

তিনি আরো জানান, এই রাউন্ডে প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হবেন বিনোদন অঙ্গনের ৬ জন তারকা শিল্পী। তারা প্রত্যেকেই একজন প্রতিযোগীকে নিয়ে দল গঠন করবেন। এদের মধ্য থেকে ৪টি দল সেমিফাইনাল খেলবে। তারপর দুটো দল যাবে ফাইনাল রাউন্ডে।

শাহরিয়ার শাকিল আরও বলেন, ‘বিপিএল উপলক্ষে এই শোটি করা হলেও এখানে বিশ্ব ক্রিকেট নিয়েও প্রশ্ন আছে। যে কারণে এই শোটি নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনাও হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ