1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

কলকাতাকে হারিয়ে চারে মুম্বাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৬৯ Time View

প্রথম ৮ ম্যাচে জয় মাত্র দুটি। আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়ার শঙ্কাটা ভালোমতোই পেয়ে বসেছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এর পর কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল বর্তমান চ্যাম্পিয়নরা, জিতল পরের ৩ ম্যাচেই! কাল কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার দল।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২১ বল খেলে ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কায় ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন কিশান। এ ছাড়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দুজনই খেলেন ৩৬ রানের দুটি ইনিংস।

জবাব দিতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ক্রিস লিন আর নিতিশ রানা- দুজনই খেলেন সর্বোচ্চ ২১ রান করে দুটি ইনিংস। ১৮ রান করেন টম কুরান। রবিন উথাপ্পা আউট হন ১৪ রান করে এবং ১১ রান করেন পীযুষ চাওলা।

মুম্বাইয়ের হয়ে ২ উইকেট করে নেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে এবং বেন কাটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ