1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

করোনা সংক্রমণ বাড়ছে, ইতালিতে নতুন করে বিধিনিষেধ আরোপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৮ Time View

ইতালির অধিকাংশ অঞ্চলে আগামী সোমবার থেকে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি করোনা সংক্রমণের নতুন ঢেউ সম্পর্কে সতর্ক করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শনিবার (১৩ মার্চ) এ খবর জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতালির রোম, মিলানসহ অর্ধেকের বেশি অঞ্চলে স্কুল, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকবে। কর্মক্ষেত্রে যাওয়া, স্বাস্থ্য-সংক্রান্ত ও জরুরি প্রয়োজন ছাড়া এসব অঞ্চলের মানুষদের ঘরে থাকতে বলা হয়েছে।

এদিকে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডের ছুটিতে করোনার সংক্রমণের আশঙ্কায় আগামী ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত ইতালি পুরোপুরি করোনা-সংক্রান্ত বিধিনিষেধের আওতায় থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইস্টার পর্যন্ত অতিরিক্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। এ ছাড়া ইস্টারের ছুটিতে করোনার সংক্রমণের উচ্চঝুঁকির কারণে পুরো দেশ রেড জোনে থাকবে।

প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, ‘আমি জানি, বিধিনিষেধের ফলে আপনার সন্তানদের পড়াশোনা, অর্থনীতি ও প্রত্যেকের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। কিন্তু, পরিস্থিতির আরও অবনতি এড়ানোর জন্য এগুলো প্রয়োজনীয়।’

এদিকে ইতালিতে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। গত দুই দিনে প্রতিদিন ২৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৩১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ