1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

করোনায় রেমিট্যান্সে ধাক্কা, ৩ বছরে সর্বনিম্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৮ Time View

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমছে। গত এপ্রিল মাসে প্রবাসীরা দেশে ১০৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন।এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের দেশে ৯৪ কোটি ৭৫ লাখ রেমিট্যান্স আসে। ওই সময়ের পর গত এপ্রিলে দেশে সর্বনিম্ন রেমিট্যান্স এলো। যা গত বছরের একই সময়ে তুলনায় ৩০ শতাংশ কম। ২০১৯ সালের এপ্রিলে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের কারণে অধিকাংশ প্রবাসী লকডাইনে রয়েছে। অনেকেই বেতন পাচ্ছেন না। আবার কেউ বেতন পেলেও টাকা দেশে পাঠাতে পারছে না। এসব কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে। এমনকি চলতি বছরে ৬/৭ লাখ প্রবাসী দেশে ছুটিতে এসে আর যেতে পারেনি। এর ফলেও রেমিট্যান্স কমেছে।’বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১০ শতাংশের বেশি। বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো যথাক্রমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য, কাতার, ইতালি ও বাহরাইন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ