1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

করোনায় ভারতে আরও ২৪২৭ মৃত্যু, শনাক্ত কমেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫৬ Time View

দীর্ঘ দুই মাস পর ভারতে করোনাভাইরাস সংক্রমণ এক লাখে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৬৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এর আগে ৫ এপ্রিল দেশটিতে করোনা শনাক্ত এক লাখ ছাড়ায়। এরপর পর্যায়ক্রমে বেড়ে যায় শনাক্তের সংখ্যা। এক সময়ে শনাক্ত ছাড়ায় চার লাখ।

দেশটিতে এখন মোট করোনা শনাক্ত হলো দুই কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪২৭ জন। ২৩ এপ্রিলের পর প্রথমবারের মতো মৃত্যুর এই সংখ্যা আড়াই হাজারের নিচে নামল।

এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন তিন লাখ ৪৯ হাজার ১৮৬ জন।

অবশ্য সংক্রমণ কিছুটা কম হওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, নমুনা পরীক্ষা কম হওয়াকে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ। যা দুই সপ্তাহ আগেও ২০ লাখের উপরে ছিল।

২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে মনাক্তের হার ৬ দশমিক ৩৪ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ।

শুধু নমুনা পরীক্ষা বা শনাক্তের হারই কমেনি। এই সময়ে দেশটিতে টিকাকরণও কমেছে। ২৪ ঘণ্টায় টিকা দেয়া হয়েছে ১৩ লাখ ৯০ হাজার ৯১৬ জনকে। এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ২৩ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৪৮২ জনকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ